
শরীয়তপুরের জাজিরায় স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
১০ আগস্ট ২০২৬ সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হাতবোমার আঘাতে রিপন মোল্লা নামের একজনের হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলার রেজাউল শিকদার এবং তমিজ খাঁ সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষ বাঁধে।
ককটেল বিস্ফোরণে গুরুতর আহত মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া আহত রিপন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.