
লক্ষ্মীপুরের রায়পুরে ৩টি খাল পুনঃখননের কাজ মান বজায় রেখে শেষ করার পর অব্যয়িত প্রায় ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে নেওয়া এ স্বচ্ছ ও সাশ্রয়ী উদ্যোগ স্থানীয় সর্বমহলে প্রশংসিত হয়েছে।
প্রকল্পের বিস্তারিত বিবরণ: ২৫ এপ্রিল রায়পুরের চরমোহনা ও উত্তর চরবংশী ইউনিয়নের ভুঁইয়াগো রাস্তার মাথা থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত ১৬.৪৩৯ মিটার খাল পুনঃখনন শুরু হয়।
পানি প্রবাহ ও সেচ সুবিধা ফিরিয়ে আনার পাশাপাশি খালের দুই পাড়ে দেড় হাজার গাছের চারা রোপণ করা হয়।
প্রায় তিন মাসের নিবিড় তদারকিতে কাজ শেষ করে সব খরচ মিটিয়ে উদ্বৃত্ত ৬৫ লাখ টাকা সরকারি আর্থিক বিধি অনুযায়ী জমা দেওয়া হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ ইউএনও-র সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। এ বিষয়ে ইউএনও জানান, সরকারি অর্থ জনগণের আমানত এবং সুশাসন নিশ্চিতে সম্পদের অপচয় রোধ করাই প্রশাসনের অঙ্গীকার।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.