
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মতিথি উপলক্ষে নন্দিত শিল্পী রত্না দাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বিশেষ গান ‘আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর’।
১৯২৮ সালে কবির ‘চক্রবাক’ কাব্যগ্রন্থে প্রকাশিত রাধা-কৃষ্ণের প্রণয়োপাখ্যানের এই গানটি নজরুলের এক অনবদ্য সৃষ্টি। কবির মূল বাণী ও সুর ঠিক রেখে প্রচলিত ধারার বাইরে গানটিতে নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন শিল্পী।
শিল্পী রত্না দাস বলেন, ‘সংখ্যা বলে ইন্দ্রিয় পাঁচটি, কিন্তু সেই ইন্দ্রিয়র মাঝে হৃদয়ের স্থান ঠিক কততম।’ গানটির সংগীতায়োজন করেছেন খন্দকার গালিব এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন শায়ান তানজিল ও সজিব হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.