নিউজ ডেস্ক :আজ মহাষষ্ঠী। পূজা শুরু হয়েছে। পূজার দিনগুলোতে নতুন জুতা পরে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হয়। আর নতুন জুতা পরে ঘুরে বেড়ালে অধিকাংশ মানুষের পায়ে ফোস্কা পড়ে। এতে আনন্দটাই মাটি হয়ে যায়। পায়ে ব্যথা শুরু হয়, কখনোবা জ্বর চলে আসে। ফোস্কা পড়লে পরবর্তী কয়েকদিন হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। এজন্য এবারের পূজার দিনগুলোতে নতুন জুতা পরার আগে কিছু টিপস মেনে চলুন। এতে পায়ে ফোস্কা পড়বে না। আপনার আনন্দও মাটি হবে না। জুতা পরার আগের রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল পুরো জুতায় ভালো করে মাখিয়ে রাখুন। সারা রাত রেখে দিন। সকালে কাপড় দিয়ে তা মুছে জুতা পরে নিন। জুতা পরার সময় পায়েও মেখে নিন ময়েশ্চারাইজার। এতে ফোস্কার ঝুঁকি কমে। জুতার নির্দিষ্ট কিছু অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে ক্ষেত্রে ওই অংশগুলোতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতার চামড়া নরম হবে।
এরপরেও যদি ফোস্কা পড়ে তাহলে কী করবেন?
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.