নিজেস্ব প্রতিবেদক: মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি ও কোম্পানিগুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে আইনজীবী মিজানুর রহমান জানিয়েছেন, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে।
বর্তমানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডেটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন না।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.