
মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ বিষয়ক মন্ত্রী গিলা আলীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে ওআইসি (OIC) নারী বিষয়ক ৯ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয় দেশের মন্ত্রীরাই অভিজ্ঞতা বিনিময়, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদ্যমান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠককালে মালদ্বীপের মন্ত্রী গিলা আলী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে অর্জিত অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি মালদ্বীপের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদানের কথা বিশেষভাবে স্মরণ ও স্বীকৃতি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.