
মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান উল্টে আব্দুস সালাম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আসামিসহ আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের বহন করে পুলিশ ফাঁড়ি থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি রাজৈর-মাদারীপুর আঞ্চলিক সড়কের পখিরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.