নিজেস্ব প্রতিবেদক: মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। গতকাল তিনি ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন।
মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন।
আগামী ৮ জানুয়ারি ইয়াকুব আব্বাসী ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খান। তার ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে শায়েখ আলী ওমর ইয়াকুব ২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে আসছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.