
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল পোলকা ডট পোশাকে নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন।
রাতের আবহে তোলা পাঁচটি ভিন্ন পোজের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’—যার মাধ্যমে ভক্তদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানিয়েছেন তিনি।
ছবিগুলো শেয়ার করার পর মুহূর্তেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা ও ভালোবাসার পাশাপাশি কিছু রসাত্মক ও কটাক্ষপূর্ণ প্রতিক্রিয়াও দেখা গেছে।
উল্লেখ্য, অপু বিশ্বাস সম্প্রতি তাঁর নতুন সিনেমা 'শিকার'-এর শুটিংয়ের কাজে কিছুদিন নেপালে অবস্থান করেছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.