উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর): ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ।
তিনি বলেন, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তারকৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের সন্তান। তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে সোমবার বিকেলে ভারতে যাচ্ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.