নিজস্ব প্রতিবেদক :জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে তার বিদেশ যাত্রারোধে আদালত কর্তৃক গত দুই ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাকে বিদেশ গমনের অনুমতি দেন। একই সঙ্গে সরকারি কাজে বিদেশ গমনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’
পোস্টে আরও বলা হয়, “আদালতের আদেশ এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ইমিগ্রেশন পুলিশ তার বহিঃইমিগ্রেশন সম্পন্ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে’- এই তথ্যটি সঠিক নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.