নারায়ণগঞ্জ প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. সিরাজুল হকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ ব্যাপারীপাড়া এলাকায় তাকে গার্ড অব অনার জানানো হয়।
মরহুমের মেজ ছেলে ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, আমার বাবা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগদান করে সার্জেন্ট পদে দায়িত্বপালন শেষে, ১৯৮৬ সালে অবসর নেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ তাতীপাড়া এলাকায় বসবাস করতেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.