
দেশের পর্যটন খাতকে আধুনিক, টেকসই ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২ আগস্ট) গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে, যা দীর্ঘমেয়াদে পর্যটন উন্নয়নে ভূমিকা রাখবে।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে দীর্ঘতম এই সমুদ্রসৈকতকে একটি আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করার ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
পর্যটন খাত থেকে জিডিপিতে ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তথ্যের ঘাটতি মেটাতে দেশব্যাপী 'ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট' (টিএসএ) চালুর সিদ্ধান্ত হয়েছে।
প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেলগুলোতে তাদের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. নাজনীন কাউছার চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি কূটনীতিক ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.