নিজস্ব প্রতিবেদক : দুই দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আবারও শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আজও আলোচনা হবে সংসদ অধিবেশনে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শুরু হয় বিকাল সাড়ে ৩টায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতে সভাপতিত্ব করছেন।
দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এদিন প্রবাসীকল্যাণ, খাদ্য, শ্রম, বাণিজ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। চলতে পারে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনাও।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.