
ভয়াবহ আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা এবং ৫ লাখ ডলারের আর্থিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেস-এর মাধ্যমে নেপালের দুর্গতদের জরুরি আশ্রয়, খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধার কার্যক্রম পরিচালনায় পরামর্শ দিতে ওয়াশিংটন একজন বিশেষজ্ঞ উপদেষ্টা পাঠাচ্ছে।
নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় পাহাড়ি নদী ভোটেকোশির পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই হড়পা বানের সৃষ্টি হয়। নেপাল পুলিশের তথ্যমতে, কাদা ও পাথরের স্তূপ থেকে এ পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭ ৯ জন। নিখোঁজদের মধ্যে নেপালি নাগরিকদের পাশাপাশি ৫৪ জন মার্কিন, ১০০ জনের বেশি ভারতীয় ও ৩৩ জন যুক্তরাজ্যের পর্যটক রয়েছেন।
উদ্ধার তৎপরতায় সহায়তার পাশাপাশি নিখোঁজ মার্কিন নাগরিকদের অনুসন্ধানে কাঠমান্ডুস্থিত মার্কিন দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.