
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন গুঞ্জনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে দলীয় অঙ্গনে জোর আলোচনা চলছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে দায়িত্ব নিলে দলের মহাসচিবের পদ ছাড়াও জাতীয় স্থায়ী কমিটির একটি আসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব শূন্য হবে। এ নিয়ে বিএনপির ভেতরে-বাইরে শুরু হয়েছে নতুন সমীকরণ ও প্রার্থীতার কৌতূহল।
দলীয় একাধিক সূত্র ও জ্যেষ্ঠ নেতাদের মতে, আগামী ডিসেম্বরে বা শীতকালে দলের জাতীয় কাউন্সিলের কথা মাথায় রেখে আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে দায়িত্ব দেওয়া হতে পারে।
পাশাপাশি সালাহউদ্দিন আহমদ ও হাবিব উন নবী খান সোহেলের নামও আলোচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালি হতে যাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বর্তমান প্রতিমন্ত্রী শাহে আলম কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।
এছাড়া মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে উপ-নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়েও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.