
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক।
সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের চলমান সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, জাতিসংঘের সাথে সহযোগিতা আরও জোরদার করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা অব্যাহত রাখার এবং সহযোগিতা জোরদার করার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.