
পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে (৪০) মারধর করার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জামায়াত নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই অভিযোগে গত রাতে কয়েকজন তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে পরকীয়ার বিষয়টি অস্বীকার করেছেন ফারুক হোসেন প্যাদা। তার দাবি, পূর্ববিরোধের জের ধরে সাইদুল, পারভেজসহ কয়েকজন ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করেছে এবং তার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.