
নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কানকিরহাট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাইক্রোবাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ হোসেন মারা যান। নিহত মোশাররফ হোসেন কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করেছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.