নিজস্ব প্রতিবেদক :আ’লীগ নেতার বাসায় মিলল পুলিশের নিরাপত্তা রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করেছিলেন সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহাবুব হাসান কাবুল। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে কাবুলকে শনাক্ত করার পর তাঁর বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। তবে তাঁকে ধরতে পারেনি পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় কাবুলের স্ত্রী রোকেয়া আক্তারকে। অভিযানে কাবুলের বাসা থেকে পুলিশের ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাবুল আওয়ামী লীগের উপকমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কাবুলের বাসা থেকে দেশি-বিদেশি বিপুল পরিমাণ মুদ্রাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় দুটি প্রাইভেটকার। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন– শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.