
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) গোলাম রাব্বানী।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালেসে আগুনে পুড়ে রবিনের মৃত্যুর মামলার আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আজ আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, রিয়াজুল ইসলাম মাসুমের নামে আদালতে ৯টি মামলা চলমান রয়েছে। তাকে গতকাল অন্য একটি মামলায় আদালতে হাজির করলে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছিলেন। আদালত আজকে এ বিষয়ে আলোচনা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.