
রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো শিশু যেন অর্থের অভাবে ঝরে না পড়ে সেদিকে নজর দিতে হবে। বর্তমান সরকার একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি দেশীয় পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পাটশিল্পকে এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন তিনি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.