
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় অপহরণের সময় হাতে-নাতে দুইজনকে গ্রেফতার করেছে বাংলাদেশে সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার (২৬ অক্টোবর) ৩.৩০ মিনিট এর দিকে উত্তর ৬ নম্বর সেক্টরের পাশে দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোসহ মোয়াজ্জেম হোসেন ও মোঃ মনজুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোয়াজ্জেম হোসেন ও মোঃ মনজুর রহমান।
পুলিশ জানায়, মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে মোঃ বশির হাওলাদারকে জয়নাল মার্কেটের সামনে আসতে বলেন এবং সে মার্কেটে সামনে আসলে পাঁচ দুর্বৃত্তের একটি দল বশির হাওলাকে অপহরণের চেষ্টা করলে সে বিষয়টি উত্তরা আর্মি ক্যাম্পে জানায়।এসময় মোয়াজ্জেম হোসেন ও মোঃ মনজুর রহমানকে উত্তরা ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল আটক করে এবং বাকি তিনজন পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, স্থানীয় জনগনের কাছে দুর্বৃত্তরা নিজেদেরকে ডিবি সদস্য বলে পরিচয় দেয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। এই বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগকারী এখনো তার অভিযোগ পত্র জমা করেননি, অভিযোগ পত্র হাতে পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.