
বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুমন কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, কুমিল্লা থেকে গজারিয়া হয়ে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বাউশিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত করে বাসটি উল্টে যায়। এতে একজন যাত্রী নিহত এবং ১৩ জন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.