নিজস্ব প্রতিবেদক: গত ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এতে গত ৯ দিন সচিবশুন্য থাকার পর আজ (বৃহস্পতিবার) এ বিভাগের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার জন্য রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ জারি না করা পর্যন্ত জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদকে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে জননিরাপত্তা বিভাগের সচিবের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার রুটিন দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.