
মঙ্গলবার (২১ জানুয়ারি) টঙ্গীর তিলারগাতী শিংবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধানসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.