
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যালয় মাঠে কাবাডি খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় (শিক্ষার্থী) ও বহিরাগতদের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত কাবাডি খেলা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু বহিরাগত যুবকের সাথে মাঠে অবস্থানরত শিক্ষার্থী ও খেলোয়াড়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বহিরাগতরা চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির সূত্রপাত ঘটে। গণ্ডগোল থামাতে গিয়ে কয়েকজন শিক্ষকও আঘাতপ্রাপ্ত হন।
সংঘর্ষের পর আহত অন্তত ৮ জনকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় এলাকায় বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.