নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের আহতদের জবানবন্দি নিতে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থা।
বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার পক্ষ থেকে এই পরিদর্শন করা হয়।
এসময় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী জুলাই আগস্টের আন্দোলনে গুরুতর আহত ভিক্টিমদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসারতদের খোঁজখবর নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এসময় ট্রাইব্যুনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম ও তারেক আবদুল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.