
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মেটা নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।
বিটা ইউজাররা আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই ব্যবহারকারীর এ ফিচার সুবিধা নিতে পারবেন। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতো হবে।
যেভাবে এ ফিচার কাজ করবে:
ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্যবহার করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত ভিডিও থেকে মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওর মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.