
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছেন।
শুক্রবার সকালে আয়োজিত এই মিছিলের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তাদের জানা নেই।
সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশের সড়কে এ মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিলে অংশ নেন। মিছিলের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলায় কারাবন্দী সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অনন্যা আবাসিক এলাকা থেকে হঠাৎ ২০-২৫ জনের একটি দল বের হয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে এগিয়ে যায়। মাত্র কয়েক মিনিট স্থায়ী এই মিছিলটি শেষ করে তারা দ্রুত সড়ক ছেড়ে সটে পড়ে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশ কিছু জানে না।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.