নিজেস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।
পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় চারজনের মধ্যে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণঅধিকার পরিষদ। এছাড়া, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.