
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা কারখানা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১০ জানায়, কেরানীগঞ্জের ওই ইয়াবা কারখানায় তাদের অভিযান চলমান রয়েছে। তবে অভিযান শেষ না হওয়ায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র্যাব।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.