
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে অস্ত্রোপচারের পর তিনি মারা যান।
১৯৮১ সালে জন্ম নেওয়া সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। মৃত্যুকালে তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্বরত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.