
কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মৃত পরশউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপণ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিলন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.