
কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সজল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাগপাড়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল থেকে স্বজনদের সহায়তায় সজলকে ধরা হলে শুক্রবার স্থানীয় মুরুব্বিরা এক সালিশি বৈঠকে তার ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সবার কাছে ক্ষমা চাওয়ান। তবে জরিমানা পরিশোধ করা হয়নি। শনিবার রাতে ওই সালিশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জানান, তার অগোচরেই স্থানীয়রা এই সালিশের আয়োজন করেন। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, শনিবার রাতে সজলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, ধর্ষণচেষ্টার মতো অপরাধ সালিশে মীমাংসা করা আইনিভাবে দণ্ডনীয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.