নিজস্ব প্রতিবেদক : রাজধানী উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
সোমবার ( ৪ অক্টোবর ) বিকাল ৫ টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মটরসাইকেলে একজন অরোহীকে সন্দেহ হলে তল্লাশির সময় মোহাম্মদ জামাল হোসেন (৪৯) কে আট হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মোহাম্মদ জামাল হোসেনের গ্রামের বাড়ি বরগুনা পাথরঘাটা পাঁচ নং কালমেঘা ইউনিয়নের মৃত নাজেম গোলদার এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উত্তরা পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহ যুগান্তরকে বলেন, পুলিশের পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আব্দুল্লাহপুর পলওয়েল করোনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। বিকাল ৫ টার দিকে তল্লাশি করার সময় মোঃ জামাল হোসেনকে তল্লাশী করা কালে তার পিঠে থাকা স্কুল ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানে আট হাজার পিছ এর অধিক ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের দাম ২৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.