প্রতিবেদকঃ মামুন খান : উত্তরায় অনুমোদনহীনভাবে নির্মিত একাধিক বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার সকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ধলিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে রাজউকের দল সিভিল এভিয়েশনের নির্ধারিত উচ্চতার সীমা অমান্য করে নির্মিত বেশ কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ ভেঙে ফেলে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “এলাকাটিতে একাধিক উচ্চ ভবন নির্মাণ করা হয়েছে যেগুলোর কোনোটিরই রাজউকের অনুমোদন নেই। ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে গেছে।”তিনি আরও বলেন, “রাজধানীর সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় রাজউক নিয়মিতভাবে অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”অভিযান চলাকালে রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে অননুমোদিত বহুতল ভবন নির্মাণের কারণে তারা উদ্বিগ্ন ছিলেন। রাজউকের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।রাজউক জানায়, নির্ধারিত নিয়ম ও নকশা অনুযায়ী ভবন নির্মাণে সবাইকে বাধ্য করতে তারা এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে। সিভিল এভিয়েশনের নির্ধারিত উচ্চতা সীমা অমান্য করে কোনো ভবন নির্মাণের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.