সুমন, ঢাকা: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতক উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরখান থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০ ডিসেম্বর হাসপাতাল হতে সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশু হারিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। এরপর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র্যাব।
নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ। তা বিচার-বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত।
চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করে। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.