জেলা প্রতিনিধি, ফরিদপুর: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ক্ষমতাকে ভোগের নয়, ত্যাগের জিনিস বলে। অথচ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল। সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়। তা হবে দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থার কারণে যুবসমাজ ভালো কাজে নিয়োগ পায় না। এজন্য দেশে বেকারত্ব বেড়েছে।
ইসলামী মহাসম্মেলনটি হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢালকানগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.