খেলাধুলা ডেস্ক :তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ঘটা গণ্ডগোলে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকপ বড় শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির পাশাপাশি তাদের আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি গুরুতরলঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ ও সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। সংবাদ বিজ্ঞাপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.