প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৩:২৫ এ.এম
অভিনেত্রী জাকিয়া বারী মম :রিমান্ড
বিনোদন ডেস্ক :ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোটবেলা থেকেই যুক্ত আছেন নাচ, গান ও অভিনয়ের সঙ্গে। নাচ ও অভিনয়ে সরব থাকলেও গানের খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।
নতুন খবর হলো- বিরতি কাটিয়ে মম ফিরলেন অভিনয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু- বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
নাটক প্রসঙ্গে মম বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।’
এদিকে, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়াও এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.