বিনোদন ডেস্ক: বলিউডে সুপরিচিত নাম নোরা ফাতেহি। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী’, বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের।
এখন বলিউডের গণ্ডি ছেড়ে হলিউডে যাচ্ছেন নোরা। সেখানে এক মিউজিক অ্যালবামের কাজে থাকবেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ওঠে, চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন নোরা, সেইসঙ্গে বলিউডও ছাড়তে চলেছেন তিনি। তাই এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নোরা ফাতেহি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.