সুমন, ঢাকা: গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এখন ঢাকার উত্তরায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন ভাইব্রেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাহ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্ট মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।
যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতোমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।
নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী যে কোনো পণ্যে ২৪% ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নং বাড়িতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। যে কোনো সেবা পেতে যোগাযোগ নম্বর- ০১৭১১৪০৬৮৬০।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.