
পুলিশ প্রশাসনের পদস্থ ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি হয়। বদলিকৃতদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় পদায়ন করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে, পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে এবং র্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.